1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইরানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘আশাবাদী’ সৌদি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ইরানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘আশাবাদী’ সৌদি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে পরীক্ষামূলক আলোচনার পর দু’দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে ‘আশাবাদী’ বলে জানিয়েছে সৌদি আরব।

দু’দেশের মধ্যে গোপন আলোচনা বিষয়ে বিরল এক মন্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এএফপি-কে এ কথা বলেন।

সরকারি পর্যায়ে বৈঠকের লক্ষ্য হচ্ছে সুন্নি মুসলিম দেশ সৌদি আরব ও শিয়া মুসলিম দেশ ইরানের মধ্যে পাঁচ বছর আগে ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় গড়ে তোলা।

মঙ্গলবার প্যারিসে প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা কতিপয় পরীক্ষামূলক আলোচনার উদ্যোগ নিয়েছি।’

ফিন্যান্সিয়াল টাইমসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ইরানের সঙ্গে এ আলোচনার বিষয় গোপন রাখা হয়েছিল। গত ৯ এপ্রিল বাগদাদে দেশ দু’টির মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির আন্তরিক প্রচেষ্টায় এ আলোচনার পথ সুগম হয়। ইরান ১০ মে এ আলোচনার খবর নিশ্চিত করে।

প্রিন্স ফয়সাল বলেন, ‘ইরান তাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহ দেখালে সেটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী হতে পারি।’

তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে তারা ‘একেবারে প্রাথমিক পর্যায়ে’ রয়েছেন।

আগামী জুনে অনুষ্ঠেয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এ আলোচনার ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি মনে করেন এটি স্বাভাবিক থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন