1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুধ নষ্ট হয়েছে? তৈরি করুন সুস্বাদু মিষ্টি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

দুধ নষ্ট হয়েছে? তৈরি করুন সুস্বাদু মিষ্টি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাঙালি খাবারে মিষ্টি না হলেই নয় যেন। শেষপাতে একটুখানি মিষ্টি না খেলে খাওয়া সম্পূর্ণ হয় না অনেকেরই। অতিথি আপ্যায়ন কিংবা যেকোনো উৎসবেও থাকে মিষ্টি। খুশির কোনো খবর মিষ্টি ছাড়া পানসে লাগে যেন। নতুন কিছু বরণ করে নিতেও দরকার পড়ে মিষ্টির। এদিকে বাড়িতে অনেক সময় দুধ আনার পর তা জ্বাল দিতে গেলে নষ্ট হয়ে যায়। এই সমস্যা গরমে আরও বেশি দেখা যায়। এরকমটা ঘটলে আপনি কী করেন? মন খারাপ করে ফেলে দেন নিশ্চয়ই!

নষ্ট হয়ে যাওয়া বা কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করতে পারেন চমৎকার স্বাদের মিষ্টি। কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করে ফেলুন ছানা। এটি খুবই সহজ কাজ। দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে জ্বাল দিলেই তৈরি হবে ছানা। এরপর সেই ছানা দিয়েই তৈরি করুন মিষ্টি। আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি পদ আইসক্রিম সন্দেশ তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

ছানা ৫০০ গ্রাম
চিনি- ২০০ গ্রাম
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা
মাখন- সামান্য।

যেভাবে তৈরি করবেন

ছানা, চিনি ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন। এরপর একটি চারকোনা টিফিন বক্সে সামান্য মাখন মাখিয়ে নিন। এরপর তাতে ছানার মিশ্রণ ঢেলে সমান করে দিন। বক্সের মুখ বন্ধ করে দিন।

এবার প্রেসার কুকারে সামান্য পানি ঢেলে তার মাঝখানে মুখ বন্ধ টিফিন বক্সটি বসান। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে রান্না করুন। তিন-চারটি সিটি বাজলে নামিয়ে নিন। এরপর বের করে সন্দেশ ফ্রিজে রেখে বরফঠান্ডা করে কেটে পরিবেশন করুন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন