1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেইসবুকের মতো টুইটারেও ট্র্যাকিং - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

ফেইসবুকের মতো টুইটারেও ট্র্যাকিং

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুকের মতো টুইটারও ব্যবহারকারীদের কাছে ট্র্যাকিংয়ের অনুমতি চাইছে। মূলত আইওএস ১৪.৫ এর টার্গেটেড অ্যাড রক্ষায় কোম্পানিটি ট্র্যাকিংয়ের পথে হাঁটছে।

ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকের মতো আক্রমণাত্মক কিছু করছে না প্ল্যাটফর্মটি। সাধারণভাবে অনুমতি নেওয়ার চেষ্টা করছে তারা।

অ্যাপল আইওএস ১৪.৫ এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে।

এরপর ফেইসবুক রীতিমতো ক্যাম্পেইন করে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি চাইছে। অনুমতি না পেলে ভবিষ্যতে সেবার জন্য অর্থ নেওয়া হতে পারে বলেও জানানো হচ্ছে।

ম্যাকরিউমার লিখেছে, টুইটারের আইওএস অ্যাপ ৮.৬৫-এ আপডেটের পরপরই পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে অনুমতি চাওয়া হচ্ছে।

৮.৫৬ সংস্করণে আপডেটের পর মিলছে অডিও চ্যাট অ্যাপ স্পেসেসের জন্য সমর্থন।

টুইটারের ওই পপ-আপের বার্তা বলছে, ‘আপনার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখতে টুইটারকে এ ডিভাইসে অন্য প্রতিষ্ঠানের ডেটা ট্র্যাক করতে দিন, যেমন আপনি যে অ্যাপ ব্যবহার করেন এবং ওয়েবসাইট ভিজিট করেন।’

এই ট্র্যাকিংয়ের অর্থ: টুইটার এতদিন গর্ব করে বলত, তারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যদের মতো ঢালাওভাবে ব্যবহার করে না। কিন্তু আইওএসের আপডেটের কারণে নিজের পলিসিতে তারা স্থির থাকতে পারছে না।

আপনি কোথায় যাচ্ছেন, কোন সাইট ভিজিট করছেন, কী কেনাকাটা করছেন, অনলাইনে আপনার পছন্দ-অপছন্দ কী; সব এখন তারা ট্র্যাক করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন