1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসরায়েলের কাছে মিডিয়া অফিস ধ্বংসের ব্যাখ্যা দাবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ইসরায়েলের কাছে মিডিয়া অফিস ধ্বংসের ব্যাখ্যা দাবি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজা শহরে আল-জাজিরা এবং এপির অফিস উড়িয়ে দেয়ার ঘটনায় ইসরায়েলের কাছে ব্যাখ্যা দাবি করেছে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

ব্লুমবার্গ জানিয়েছে, ভিয়েনাভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ট্রিয়নফি বলেছেন সংবাদ সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি সশস্ত্র সংঘাতের সময়েও তেমনটা হয় না। এটি মানবাধিকার এবং আন্তর্জাতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন।

এপি প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজায় এখন কী হচ্ছে, সেটি পৃথিবীবাসী ঠিক মতো জানতে পারবেন না।’

আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ এই হামলাকে যুদ্ধাপরাধ এবং সাংবাদিকদের সংবাদ পরিবেশন বন্ধ করার সুস্পষ্ট চেষ্টা বলে দাবি করেছেন। গাজায় ধ্বংস হওয়া ভবনটিতে কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয়ও ছিল।

ইসরায়েল বলছে, তাদের সেনারা জানিয়েছে ভবনটির অভ্যন্তরে হামাস কর্মকাণ্ড চালাচ্ছিল। সাংবাদিকদেরকে তারা মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছে। তবে এই দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি।

ভবন উড়িয়ে দেয়ার প্রায় ঘন্টাখানেক আগে ইসরায়েল আল্টিমেটাম দেয়। ওই সময়ের মধ্যে সাংবাদিকেরা ভবন ছেড়ে বেরিয়ে যান।

রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল টানা সপ্তম দিনের মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আজ রবিবার ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন