1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা থাইল্যান্ডের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা থাইল্যান্ডের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে এবার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। অন্য দেশদুটি হলো- পাকিস্তান ও নেপাল।

তবে থাইল্যান্ডের নাগরিক ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকার কথাও জানিয়েছে দেশটির সরকার।

থাইল্যান্ডের দ্য নেশন অনলাইনের খবরে বলা হয়, গত ২৪ এপ্রিল পাকিস্তান থেকে থাইল্যান্ডে যাওয়া এক অন্তঃসত্ত্বা নারীর দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। ৪২ বছরের এই থাই নারীই দেশটিতে শনাক্ত হওয়া প্রথম ভারতীয় ভ্যারিয়েন্টের বহনকারী।

গত ৮ মে বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা আসার পর অনুরূপ সিদ্ধান্ত নিলো থাইল্যান্ড। ভারত থেকেও থাইল্যান্ডে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।

তবে পাকিস্তানে রয়্যাল থাই দূতাবাস বলেছে, ট্যুরিস্ট ভিসা বাদে অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে আগামী ১৫ মে পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন