1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার ভারতীয় ধরন আজ বিশ্বের উদ্বেগ: ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনার ভারতীয় ধরন আজ বিশ্বের উদ্বেগ: ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির কোভিড–১৯ বিষয়ক প্রধান মারিয়া ভান কেরখোভ এ কথা বলেছেন।

প্রায় দেড় বছর আগে মানুষে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে। এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭ হলেও এটি ‘ইন্ডিয়া ভ্যারিয়েন্ট’ নামেই পরিচিতি পেয়েছে।

প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে এই ধরনটি। এর তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনাভাইরাসের এই ধরনটির অতি সংক্রামক হওয়ার ইঙ্গিত মিলেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি।’

করোনাভাইরাস মহামারিতে এখন বিপর্যস্ত ভারত। বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দেশটিতে। এ জন্য বি.১.৬১৭ কেই দায়ী করা হচ্ছে।

ডব্লিউএইচও বলছে, বি.১.৬১৭ ভারতে প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার আগে অক্টোবরে দেখা মিলেছিল তার আগের রূপটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন