1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলছে, কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংস্থাটির আশা, এই পদক্ষেপের ফলে আরও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত ২৬০ মিলিয়ন মানুষ টিকা নিয়েছেন।

অভিভাবকদের আহ্বান জানিয়ে এফডিএ বিবৃতিতে বলেছে, আপনারা সন্তানদের ভ্যাকসিন দিন। প্রাপ্ত সব ডেটা বিশ্লেষণ করে আমরা এর নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়েছি।

বিবিসি জানিয়েছে, ২ হাজার ২৬০ জন কিশোর-কিশোরীর ওপর ট্রায়াল দিয়ে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে এফডিএ। ট্রায়ালে যারা ভ্যাকসিন গ্রহণ করেন, তাদের কেউই করোনায় আক্রান্ত হননি। যারা নেননি, তাদের ১৮ জন রোগটিতে আক্রান্ত হন।

এফডিএ’র অনুমতি অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সিডিসি থেকে ডেটা রিভিউ করা হবে।

গত সপ্তাহে জো বাইডেন বলেন, ৪ জুলাইয়ের ভেতর ৭০ শতাংশ মানুষকে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা তার।

ফাইজার আগেই জানিয়েছে, তাদের এই টিকা করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর।

মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে এই টিকা তৈরিতে কাজ করছে জার্মান প্রতিষ্ঠান ‘বায়োএনটেক’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন