1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোমালিয়ায় আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৬

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে দুই পুলিশ রয়েছেন।

রাজধানীর দক্ষিণে রবিবার সন্ধ্যায় ব্যস্ততম মাকা আল মুকারাম সড়কের ওয়াবেরি স্টেশনে এ হামলা চালানো হয়।

সোমালি পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহামেদ জানান, বিস্ফোরণটি ছিল ভয়াবহ এবং এর ফলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যায়।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে জানান, বিস্ফোরণে ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন।

বিস্ফোরণের পর পুলিশ ব্যস্ত সড়কটি বন্ধ করে দেয়।

আল-শাবাব গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও আল-কায়দার সঙ্গে যুক্ত জঙ্গিরা নিয়মিতই সোমালিয়ার রাজধানীতে হামলা চালায়।

সোমালিয়ার ফেডারেল সরকারের পতন ঘটানোর জন্য ২০০৭ সাল থেকে আল-শাবাব দেশটির সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন