1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিদেশে খালেদার চিকিৎসার অনুমতির বিষয়ে আইনমন্ত্রীর মতামত শনিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিদেশে খালেদার চিকিৎসার অনুমতির বিষয়ে আইনমন্ত্রীর মতামত শনিবার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পরিবারের আবেদনের বিষয়ে শনিবারই মতামত দেবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে বলেন, আমার ওপিনিয়ন আজকের মধ্যে দিয়ে দিব। রোববার সকালে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। পরবর্তীতে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

শর্তে বলা হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

কিন্তু রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা দেখা দেয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে বুধবার রাতে আবেদন করেছে তার পরিবার। মতামতের জন্য ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতেই খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের জন্য্ও আবেদন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন