1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির দাবি ড্যাবের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির দাবি ড্যাবের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দ্রুত তম সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের স্থায়ী মুক্তির দাবি জানায় সংগঠনটি।

শনিবার সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোভিড পরবর্তী জটিলতা নিয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে দলের নেতা-কর্মীসহ দেশের আপামর জনসাধারণ চরম উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। এমতাবস্থায় আমরা চিকিৎসকদের সংগঠন ড্যাবের পক্ষে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার স্থায়ী মুক্তিসহ চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, ইতিমধ্যে খালেদা জিয়ার পরিবার তাকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে নিতে সরকারের নিকট আবেদন জানিয়েছে। সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এমতাবস্থায় ড্যাব নেতৃবৃন্দ মনে করেন, অযথা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন