1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫০ বছর আগে বাংলাদেশ উপমহাদেশের ইতিহাস বদলে দিয়েছিল: সোনিয়া গান্ধী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

৫০ বছর আগে বাংলাদেশ উপমহাদেশের ইতিহাস বদলে দিয়েছিল: সোনিয়া গান্ধী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৮৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশের মানুষকে এই উদ্‌যাপনে অভিনন্দন জানিয়ে বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের সাহসী মানুষেরা নিজেদের নতুন ঠিকানার লক্ষ্যে লড়াই শুরু করেছিল, যা এই উপমহাদেশের ইতিহাস ও ভৌগোলিক মানচিত্র বদলে দিয়েছিল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে অষ্টম দিনের আয়োজনে কংগ্রেস সভানেত্রী বুধবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন। ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বাংলাদেশের মানুষকে এই উদ্‌যাপনের জন্য অভিনন্দন জানান।

বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধীর শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরে সোনিয়া গান্ধী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৭১ সাল বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, ইন্দিরা গান্ধী শাসক হিসেবে এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় যেমন দিয়েছেন, তেমনি বঙ্গবন্ধু দ্রুত নিজেকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করেছেন।

গত পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রশংসনীয়। বঙ্গবন্ধু তার দেশকে ভালোবেসে স্বর্ণশিখরে নিয়ে যেতে চেয়েছিলেন।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক ১০ দিনের আয়োজনের অষ্টম দিনের আয়োজনে ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংসদ সদস্য জনাব এ এইচ মাহমুদ আলী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন