1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৪২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব করা হয়েছে নূর হোসাইন কাসেমীকে।

কাউন্সিল চলাকালে রবিবার বেলা আড়াইটার দিকে ১৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহমুদুল হক।

জুনায়েদ বাবুনগরী আগের কমিটির মহাসচিব আর নূর হোসাইন কাসেমী নায়েবে আমির ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু। এই মাদ্রাসা সংগঠনটির সদর দপ্তর হিসেবে পরিচিত।

তবে এই কাউন্সিল ঘিরে হেফাজতের দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল। প্রয়াত আমির শাহ আহমদ শফীপন্থি নেতারা এ কাউন্সিলকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন।

হেফাজতের সাবেক প্রচার সম্পাদক শফীপুত্র আনাস মাদানীসহ আগের কমিটির শফীপন্থি বেশ কয়েকজন নেতা এই কাউন্সিলে অংশ নেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন