1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ থেকে চীনে প্রবেশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

বাংলাদেশ থেকে চীনে প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতিপ্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তির সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। করোনা সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার দূতাবাসের ফেইসবুক পেজের এক পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ওপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।

কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।

এ ছাড়া জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়।

আজকের পরে ইস্যু করা ভিসাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।

দূতাবাস জানায়, স্থগিতাদেশটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ।

উল্লিখিত ব্যবস্থাগুলো পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন সময়মতো জানিয়ে দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন