1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১৪১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মত মাদারীপুরও সম্মেলন ও কমিটির গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো. জিয়া শাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান হাবিব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দাড়িয়া। সভাপতিত্ব করেন মাদারীপুর কমিটির আহবায়ক মো.মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য দূর করন, বেতন গ্রেড বৃদ্ধি করাসহ দাবি আদায়ের বিষয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন