1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

করোনাযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্যের করতালি কর্মসূচি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদেরকে শ্রদ্ধা ও তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার বেলা ১২টায় সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি শাখায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীসহ চিকিৎসক, প্যারামেডিক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত থাকবেন।

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এই কর্মসূচির সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদসহ বিভিন্ন বিভাগের পরিচালক, চিকিৎসক, প্যারামেডিক, নার্স, অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মীরা এবং গণস্বাস্থ্য ক্যাম্পাসে বসবাসরত শিশু-কিশোররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন