1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুর্নীতি-উদাসীনতায় পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

দুর্নীতি-উদাসীনতায় পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য সরকারের দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাতে এক টুইট বার্তায় এমন অভিযোগ করে তিনি।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

তিনি বলেন, করোনা মহামারীকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

তিনি জানান, ২০১৯ এ পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সংকট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।

প্রসঙ্গত, আকস্মিক রপ্তানি নিষেধাজ্ঞা দিলে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণের বেশি গিয়ে ঠেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন