1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ঝুপি দিয়ে মাছ ধরতে গিয়ে লাশ হলেন আইয়ুব আলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

মাদারীপুরে ঝুপি দিয়ে মাছ ধরতে গিয়ে লাশ হলেন আইয়ুব আলী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
ঝুপি দিয়ে কুপিয়ে মাছ মারতে গিয়ে রক্তাক্ত লাশ হলেন আইয়ুব আলী(৫৫)। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়া এলাকায় নিজ বাড়ীর পিছনে পেয়ারপুর এলাকায় জমিতে পানি জমা হওয়ায় প্রতিদিনের মত সোমবার রাতে মাছ মারতে গিয়ে লাশ হলেন মৃত জবেদ আলী বেপারীর ছেলে আইয়ুব আলী বেপারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আইয়ুব আলি ঝুপি নিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশে ধানের জমিতে যায়। এরপর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে জলাশয়ে তার লাশ পায়। সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )কামরুল ইসলাম মিয়া বলেন, আমাদের কাছে মৃত আইয়ুব আলী পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী অপমৃত্যুর মামলা করেছে। তাছাড়া ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে’’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন