1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে স্কুলের ছাত্রীদের বাইসাইকেল বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে স্কুলের ছাত্রীদের বাইসাইকেল বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন, মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্রীর মধ্যে সোমবার দুপুরে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে আড়ুয়াকান্দি নব উচ্চবিদ্যালয় ও কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রীর মধ্যে এ বাইসাইকেল গুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন, সহকারি কারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, একডেমিক সুপার ভাইজার ননীগোপাল, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।
কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সঙ্গীতা মন্ডলসহ কয়েকজন ছাত্রী বলেন, স্কুল থেকে বাড়ীর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার । প্রতিদিন স্কুলে যেতে তাদের কষ্ট হয়। সাইকেলটি পেয়ে আমরা খুব খুশী। এখন নিয়মিত স্কুলে যেতে কষ্ট হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, স্কুল থেকে দুরত্ব অনুযায়ী এবং যেসব ছাত্রী বাইসাইকেল চালাতে পারদর্শী এমন বিবেচনায় ছাত্রী বাছাই করা হয়েছে। দুটি উচ্চবিদ্যালয়ের ২৬জন ছাত্রীর মধ্যে এ বাইসাইকেল গুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন বলেন, বাইসাইকেলে চড়ে ছাত্রীরা সংঘবদ্ধভাবে আনন্দিত চিত্তে নিয়মিত স্কুলে যেতে পারবে এবং ইভটিজিং সহ নানা ঘটনার হাত থেকে রেহাই পাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন