1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর র‌্যাব-৮ হাতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুর র‌্যাব-৮ হাতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
স্টাফ রিপোর্টার ।।
মাদারীপুর র‌্যাব-৮ গোপালগঞ্জ মুকসুদপুর হতে রবিবার রাতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গত ২৬ জুলাই ২০২০ইং তারিখ রাত্র আনুমানিক ২২.৪৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন হরিশ্চর গ্রামে অভিযান পরিচালনা করে ১। শিপন শেখ(২২), পিতাঃ মোজহার শেখ, সাং-বামনডাঙ্গা, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৩৫(দুইশত পয়ঁত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন