প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২০, ৭:৪৯ পি.এম
মাদারীপুর র্যাব-৮ হাতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ।।
মাদারীপুর র্যাব-৮ গোপালগঞ্জ মুকসুদপুর হতে রবিবার রাতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গত ২৬ জুলাই ২০২০ইং তারিখ রাত্র আনুমানিক ২২.৪৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন হরিশ্চর গ্রামে অভিযান পরিচালনা করে ১। শিপন শেখ(২২), পিতাঃ মোজহার শেখ, সাং-বামনডাঙ্গা, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৩৫(দুইশত পয়ঁত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.