1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত লাগা স্বাভাবিক। কিন্তু কিছু মানুষের কোনো কাজ না করেও ক্লান্ত লাগে। সারাদিনে শুয়ে বসে কাটিয়ে দিতে ইচ্ছে করে। কোনো কাজে মন স্থির হয় না। বিনা পরিশ্রমে ক্লান্তিভাব যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই সাবধান হতে হবে। কারণ এর পেছনে থাকতে পারে একাধিক অসুখ।

বিশেষজ্ঞদের মতে, শরীর এমনি এমনি ক্লান্ত হয় না। এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। সেই কারণটা খুঁজে বের করতে হবে। তাহলেই বড় বিপদ এড়ানো সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, ঠিক কী কী কারণে সারাদিন ক্লান্ত লাগতে পারে? চলুন বিস্তারিত জেনে নিই-

tired_1

ঠিকমতো ঘুম না হওয়া

অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না। ৬-৭ ঘণ্টার কম সময় ঘুমান। আর এই ভুলের কারণেই বাড়ে বিপদ। আবার অনেকেই দীর্ঘক্ষণ ঘুমান। ঘুমের ভেতর জোরে জোরে নাক ডাকেন।

এছাড়া অনেকে আবার দীর্ঘক্ষণ ঘুমান। তাঁরা ঘুমের ভিতর জোরে জোরে নাক ডাকেন। এই সমস্যার নাম হলো স্লিপ অ্যাপনিয়া। এই সমস্যা থাকলেও ঘুম হয় না ঠিকমতো। তবে সেই ব্যক্তি বুঝতে পারেন না। ফলে সারাদিন ক্লান্তি গ্রাস করে রাখে।

tired_2

ভিটামিনের ঘাটতি

বর্তমানে অনেকেরই খাওয়াদাওয়ার ঠিক নেই। সেই কারণে তাদের শরীরে একাধিক ভিটামিনের ঘাটতি থাকে। বিশেষত, ভিটামিন ডি এবং ভিটামিন বি১২-এর অভাব। পাশাপাশি আয়রনের অভাবও থাকতে পারে। আর এসব কারণেই শারীরিক দুর্বলতা পিছু নেয়।

ডায়াবেটিস

রক্তে সুগারের মাত্রা বাড়লেও পিছু নিতে পারে ক্লান্তি। তাই সারাদিন ক্লান্ত লাগলে সুগার টেস্ট করে নিন। হতে পারে ডায়াবেটিসের কারণে এমনটা হচ্ছে।

tired_3

থাইরয়েডের সমস্যা

অনেকেই থাইরয়েডের সমস্যা থাকে। কারো থাইরয়েড বেশি থাকে, কারো কম। আর এই দুই ক্ষেত্রেই দুর্বলতা পিছু নিতে পারে। তাই সুগারের পাশাপাশি থাইরয়েড টেস্টটাও করিয়ে নিন।

ডিপ্রেশন

মন ভালো না থাকলে পিছু নিতে পারে অবসাদ। পাশাপাশি দেখা দিতে পারে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা। অর্থাৎ ডিপ্রেশনে ভুগলে সারাদিন ক্লান্ত লাগতে পারে। সেসঙ্গে হারিয়ে ফেলতে পারেন কাজের আগ্রহও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন