1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

দোয়ারাবাজারে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের অন্তর্গত এরুয়াখাই গ্রামে দ্বীনি শিক্ষার বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় দোয়ারাবাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় নুর মোহাম্মদ’র সঞ্চালনায় গোলাম হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুপ রতন সিংহ, আরও বক্তব্য প্রদান করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজাদ হোসাইন,ডা.শফিকুল ইসলাম,
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ থেকে কুসংস্কার, অবক্ষয় ও অনৈতিকতা দূর করতে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, এই মাদ্রাসা এলাকার শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই সকলের প্রত্যাশা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, ডা. এআর খোকন,সমাজসেবক আনোয়ার হুসেন, ব্যবসায়ী এনায়েত হোসাইন, শফিকুল ইসলাম,ফুল মিয়া, মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সিকান্দার আলী, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসিনা মোমতাজ,আবাবিল সংস্থার সভাপতি আজাদ হোসাইন, মানবিক কর্মী মোফাজ্জল হাসান,ইউপি সদস্য আহসান হাবিব, সহ স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও মুসল্লিগণ ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আজাদ হোসাইন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন