1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ উদযাপন উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাণি সম্পদ অফিস চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। লাইভস্টক ফিল্ড এসিসট্যান্ট খমির মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার পল্লাশ কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, ওনির প্রতিনিধি এস আই নুর আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইভর রাধে শ্যাম ঘোষ, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খামারি শেখ মনিরুজ্জামান। সভায় এছাড়া বিভিন্ন এলাকার গরু, ছাগল, হাঁস, মুরগীর খামারিগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২৫ এ এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি”। “আমিষেই শক্তি আমিষেই মুক্তি”।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন