1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যশোরে ধানে শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

যশোরে ধানে শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যশোর জেলা যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন
যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু যুগ্ম আহবায়ক আমিনুল রহমান মধু যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন বাবুল যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ

সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহবায়ক মোঃ এম তমাল আহমেদ।
সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল হক রানা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবদলই হবে অগ্রণী শক্তি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

সভা শেষে জেলা যুবদলের নেতাকর্মীরা একযোগে নির্বাচনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন