1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীর হাসাইলে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

টঙ্গীবাড়ীর হাসাইলে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪ টায় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.গোলাম আজম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত জেলা কর্ম পরিষদ সদস্য এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো.হেমায়েত উদ্দিন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর সহ সভাপতি মাওলানা এম.এ.বারী, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মাওলানা মো.ইকবাল হোসাইন,সহ সেক্রেটারী মো.শহিদুল ইসলাম সহ হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ সহিত দেশ পরিচালনা করবে। বিগত দিনের একটি রাস্তার বাজেটে ৪ টি রাস্তা নির্মাণ হবে। দুর্নীতি, ঘুষ, ও চাঁদাবাজির মতো সমস্যাগুলো হ্রাস পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দাড়িপাল্লার নির্বাচনী প্রচার মিছিল বের করেন। মিছিলটি হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের নিকট এসে শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন