1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দোয়ারাবাজারে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন- ২০২৫ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ভোট গ্রহণ শেষে প্রার্থী, এজেন্ট, নির্বাচন কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী, উপজেলা সমবায় কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিটির সভাপতি ও চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. শফিকুল ইসলাম শফিক।

সভাপতি পদে চেয়ার প্রতীকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আবাব মিয়া কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে দেওয়াল ঘড়ি প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. চান মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে জাফর আলী খান, সম্পাদক পদে সারওয়ার আহম্মদ এবং সদস্য পদে আনোয়ার হোসেন আকন্দ, মো. আমির হোসেন, রুহুল আমিন, মো. হাসান আকন্দ, জসীম উদ্দিন, জেছমিন আক্তার, রোকসানা আক্তার লাকী ও শাহিনুর বেগম। মোট ভোটার সংখ্যা ছিল ৬২, তন্মধ্যে মোট কাস্টিং ভোট ৫২ এবং ১২টি পদে মোট প্রার্থী ছিলেন ১৪ জন। তন্মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে ১জন, সম্পাদক পদে ১জন এবং সদস্য পদে ৮জন। #

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন