1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কমল স্বর্ণের দাম, ভরি কত? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

কমল স্বর্ণের দাম, ভরি কত?

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম জানায় সংগঠনটি। আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সে অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

gold_20260126_211601105_20260128_112627023_20260223_103503706_20260311_103416615_20260401_111022396

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের দাম পড়বে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় সর্বশেষ দাম সমন্বয় করে বাজুস। তখন ভরিতে দুই হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রাখা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে ৩৩ বার বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়; সেখানে ৬৪ বার বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।

G_OLD_DHAKAMAIL_20260310_104012720_20260401_111037149

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

gold_dhakamail_2_20260310_103613566_20260401_111009949

চলতি বছর এ পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৬ বার। বাড়ানো হয়েছে ১৯ বার এবং কমানো ১৭ বার। আর গত ২০২৫ সালে ১৩ বার দাম সমন্বয়ের মধ্যে বেড়েছিল ১০ বার, কমেছিল তিন বার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন