1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী কাউছার শেখ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী কাউছার শেখ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার মুন্সীগঞ্জ।।

মুন্সীগঞ্জ-০২(লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (ট্রাক মার্কা) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ২নং যুগ্ম সাধারন সম্পাদক মো: কাউছার শেখ সোমবার (৬ অক্টোবর ) রাত ৮ টায় দলীয় মনোনয়নপত্র জমা দেন।

রাজধানীর পল্টনে আল-রাজি কমপ্লেক্সে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, গন অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন,যুব অধিকার পরিষদ এর সভাপতি মন্জুর মোরশেদ, মাহফুজুর রহমান, পেশাজীবি অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হোসেন, পেশাজীবি অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও গন অধিকার পরিষদ এর টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন প্রত্যাশী কাউছার শেখ বলেন, মুন্সীগঞ্জ-২ আসনের জনগণের ভালোবাসা ও দোয়ায় আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মের শক্তি এবং গণঅধিকার পরিষদের হাত ধরে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা কে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলতে চাই।

তিনি মুন্সীগঞ্জ-২ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন