1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না- মাওলানা ম আব্দুল হালিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না- মাওলানা ম আব্দুল হালিম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়

বাংলাদেশ জামায়াতে ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না। জনগণের ভোটে যারাই নির্বাচিত হয়ে আসবে আমরা ফ্যাসিবাদ বিরোধী সবাই মিলে তাদেরকেই স্বাগত জানাবো।
সোমবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেখেছি- ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং বামপন্থি দলগুলোসহ সব দলের নেতারা একসঙ্গে বসেছে। আগামীর বাংলাদেশটা এমন হবে। সবার রাজনৈতিক আদর্শ নিজ নিজ দলের কাছে থাকবে। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে বলেছি- আমরা সবাই মিলে ফ্যাসিবাদ তারিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।
মাওলানা আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্ট ভারতে চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের যেসব রং, রূপ রয়ে গেছে- এগুলো সব বিচ্ছিন্ন করে দিতে হবে। এজন্য মানুষকে বুঝাতে হবে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে- ন্যায় ও ইনসাফের প্রতি হলো দাঁড়িপাল্লা।
তিনি আরো বলেন, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে- জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অতীতের তোকমা কেউ আর বিশ্বাস করে না। এই বিশ্বাসের রেজাল্ট পেয়েছি- ডাকসু এবং জাকসুতে। এই বিশ্বাসের রেজাল্ট আগামীর বাংলাদেশে আসবে। এজন্য অহমিকা শতভাগ বর্জন করতে হবে।

পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিনের সভাপতিত্বে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, শহর আমির জয়নাল আবেদীন, সদর উপজেলা আমির শফিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় আসন ভিত্তিক নির্বাচনী শতাধিক দায়িত্বশীলেরা অংশগ্রহণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন