1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

টঙ্গীবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে যুক্তি ও পাল্টা যুক্তির তীব্র লড়াইয়ে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। তৃতীয় স্থান অর্জন করে পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নু-আলম ও টঙ্গিবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইভ স্টক সার্ভিস প্রভাইডার মো. সোহাগ শেখ।

এসময় উপস্থিত ছিলেন, পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, টঙ্গিবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, সাংবাদিক এম এম রহমান, মো. জসিম উদ্দিন, রাব্বি সরদার, পাভেল শিকদার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং দুর্নীতিবিরোধী চেতনাকে আরও শক্তিশালী করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন