1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সালেহ কল্যান ট্রাষ্ট কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

মাদারীপুরে সালেহ কল্যান ট্রাষ্ট কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মেধাবী ও দরিদ্র ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করা হয়েছে।
শনিবার সকালে সালেহ কল্যান ট্রাস্ট্রের আয়োজনে উপজেলার সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাযায়, শিবচরের দত্তপাড়া এলাকার আলহাজ্ব চৌধুরী ছইফউদ্দিন আহমেদ (সূর্য মিয়া) ১৯৮১ সালে তার ছেলে আবু জাফর সালেহ আহমেদ চৌধুরী (শিহাব মনি) এর স্মরনে ও তার নাম অনুসারে সালেহ কল্যান ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।এর পর থেকে তিনি প্রতি বছর মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন।তারই ধারাবাহিকতায় আজ সকালে রাজৈর ও শিবচর উপজেলার ৪৬ টি মাধ্যমিক ও ৬ টি কলেজের ৮ম থেকে দ্বাদশ ম্রেনীর   ৩ শত শিক্ষার্থীদের  মাঝে সাড়ে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রধান করেন।
এসময় বৃত্তি পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সালেহ কল্যান ট্রাষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন,এই অর্থে তাদের খুব উপকার হবে।ভবিষ্যতে  এই বৃত্তি প্রধান আরো  অব্যহত রাখার আহবান জানান।
এসময় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজর অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া,সালেহ কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন, সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ন কবীর, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, দত্তপাড়া তাহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম আজাদ, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তারা মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
LN24BD /rafiq

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন