1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎হাসানাত আব্দুল্লাহকে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ‎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

‎হাসানাত আব্দুল্লাহকে হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ‎

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।

‎গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। গতকাল রাতে মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ের কানন চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।


‎মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‎যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি, প্রতিবাদ জানাতে সেই বর্বরোচিত হামলার বিরুদ্ধে, যা গতকাল আমাদের বিপ্লবী নেতা, জুলাই বিপ্লবের এক মহানায়ক আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর চালানো হয়েছে। এই হামলা শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, বরং আমাদের সংগ্রামী আন্দোলনের প্রতি এক চ্যালেঞ্জ এবং সারা দেশের ছাত্র জনতার ওপর এক আক্রমণ। আমরা জানি, আমাদের সংগ্রাম কখনও থেমে যাবে না, কোন হামলা বা নির্যাতন আমাদের বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারবে না।


‎আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, প্রতিবাদ জানাতে এবং এই হামলার তীব্র নিন্দা করতে। আমাদের দাবি স্পষ্ট—এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমরা নিশ্চিত যে, ছাত্র জনতার ঐক্য, আমাদের সংগ্রামের শক্তি, কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নত করবে না।
‎এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
‎নেয়ামত উল্লাহ, মুখ্য সংগঠক আব্দুর রহিম,
‎যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক,মুখপাত্র তুষার সব্যসাচিসহ মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন