মাদারীপুর প্রতিনিধি।।
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। গতকাল রাতে মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ের কানন চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি, প্রতিবাদ জানাতে সেই বর্বরোচিত হামলার বিরুদ্ধে, যা গতকাল আমাদের বিপ্লবী নেতা, জুলাই বিপ্লবের এক মহানায়ক আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর চালানো হয়েছে। এই হামলা শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, বরং আমাদের সংগ্রামী আন্দোলনের প্রতি এক চ্যালেঞ্জ এবং সারা দেশের ছাত্র জনতার ওপর এক আক্রমণ। আমরা জানি, আমাদের সংগ্রাম কখনও থেমে যাবে না, কোন হামলা বা নির্যাতন আমাদের বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারবে না।

আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, প্রতিবাদ জানাতে এবং এই হামলার তীব্র নিন্দা করতে। আমাদের দাবি স্পষ্ট—এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমরা নিশ্চিত যে, ছাত্র জনতার ঐক্য, আমাদের সংগ্রামের শক্তি, কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নত করবে না।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
নেয়ামত উল্লাহ, মুখ্য সংগঠক আব্দুর রহিম,
যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক,মুখপাত্র তুষার সব্যসাচিসহ মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.