1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ নবীজির স্মৃতিবিজড়িত মদিনার সেই কূপগুলো জাতীয় বাজেটে বিনিয়োগবান্ধব, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা

হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংললড়ী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ব-০৩৪) এর ধাপেরহাট উপ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়াকে শত্রুতামূলক আসামি করার প্রতিবাদে সোমবার ১৮ই ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ব-০৩৪) র অত্র সংগঠনের পলাশবাড়ী প্রধান কার্যালয়ে বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন অত্র সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে গত ১৩ই ফেব্রুয়ারী দুপুর ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন মন্ডল’কে এলোপাতাড়ি কোপাইয়া হত্যা করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,অত্র সংগঠনের প্রধান কার্যালয়েের সভাপতি শামসুল আলম।
বক্তারা দাবী করেন,ঘটনার সময় সাদুল্লাপুর থানার হাসানপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে মাসুন মিয়া ধাপেরহাট বন্দরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। মাসুদ মিয়া উল্লেখিত ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও বাদী শত্রুতা পোষণ করে মামলায় এজাহার নামীয় ৬নং আসামি করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া তারা দাবী করেন,যেহেতু অত্র সংগঠনের ধাপেরহাট উপ আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এ হত্যাকান্ডের সাথে জড়িত ছিলোনা,সেহেতু তাকে পুলিশী গ্রেপ্তার ও হয়রানী থেকে এবং মামলার দায় হতে অব্যাহতির জন্য সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জোর সুপারিশ করেন।

সেইসাথে তারা মামলার প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম,দপ্তর সম্পাদক হারুন মিয়া,প্রচার সম্পাদক রনজু সরকার,নির্বাহী সদস্য ইসলাম মিয়া,ধাপেরহাট উপ আঞ্চলিক কমিটির সহ সভাপতি রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক যথাক্রমে বকুল মিয়া, সাংগঠিনক সম্পাদক রতন মিয়া,সড়ক সম্পাদক আনিছুর রহমান,প্রচার সম্পাদক সাঈদ মিয়া সহ প্রধান কার্যালয় ও ধাপেরহাট উপ আঞ্চলিক শাখার শ্রমিক নেতৃবৃন্দ।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন