1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অমলেট আর মামলেট কোনটা কি? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

অমলেট আর মামলেট কোনটা কি?

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডিমের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ জোরালো। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে এই খাবারটি খাওয়া হয় না। বিশেষত সকালের নাশতায় এর সরব উপস্থিতির দেখা মেলে। হরেক উপায়ে ডিম খাওয়া হয়। সেদ্ধ, ভাজি, ভুনা থেকে শুরু করে কাকলেট, নুডলস, বেকিং আইটেম সবভাবেই এটি ব্যবহৃত হয়।

omletee3

অনেকের মতে তাই সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা বিকেলের নাশতা- সব বেলাতেই ডিম সেরা। ডিম ভাজি নিশ্চয়ই খেয়েছেন? কেউ একে অমলেট বলে, কেউ বলে মামলেট। কারো কারো মতে দুটো একই জিনিস। দুটো ডিমের ভাজি রূপ হলেও এদের মধ্যে রয়েছে পার্থক্য। যা অনেকের অজানা।

আজ চলুন অমলেট আর মামলেটের পার্থক্য জেনে নিই-

omletee2

অমলেট

ডিম ভাজার একটি বিদেশি পদ্ধতি হলো অমলেট। এই পদ্ধতিতে কেবল তেলে ডিম ভেজে পরিবেশন করা হয়। এতে অন্য কোনো উপকরণ মেশানো হয় না। কেবল স্বাদ বাড়াতে কেউ চাইলে লবণ ব্যবহার করতে পারে। তবে কোনো কোনো দেশে তেলের বদলে বাটার ব্যবহার করা হয়। আবার কোথাও এর সঙ্গে দেওয়া হয় চিজ, পেঁয়াজ বা মাশরুমের মতো উপকরণ।

mamlet

মামলেট

মামলেট হলো ডিম ভাজির দেশীয় পদ্ধতি। অর্থাৎ পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি দিয়ে আমরা যে ডিম ভাজি করি সেটিই মামলেট নামে পরিচিত। কেউ কেউ স্বাদ বাড়াতে এতে টমেটো কুচি বা ধনিয়া পাতা কুচিও দিয়ে থাকে। এতে খাবারের পুষ্টিগুণও বেড়ে যায়।

তাহলে এবার পার্থক্যটা বুঝলেন তো? মরিচ, পেঁয়াজ দিয়ে যে ডিম ভাজি করা হয় সেটি মামলেট। আর শুধু ডিম ভাজা হলো অমলেট।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন