1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ৬শ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জামালপুরে ৬শ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।

এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬শ পিছ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন