1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির এক পক্ষের নেতাকে আরেক পক্ষের লোকজন মারধর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপির এক পক্ষের নেতাকে আরেক পক্ষের লোকজন মারধর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির এক পক্ষের নেতাকে আরেক পক্ষের লোকজন মারধর করেছে।

শুক্রবার দুপুরে জামালপুর শহরের বড় জামে মসজিদের ভিতরে এ ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এসময় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল বক্তব্য দেওয়া শুরু করেন। মসজিদের ভিতরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমান। এতেই ক্ষিপ্ত হন শামীম আহাম্মেদের লোকজনেরা। পরে আমান উল্লাহ্ আমানকে বিএনপিনেতা শামীম আহমেদের সামনেই মারধর করা হয়। এসময় অন্যান্য মুসুল্লিরা তাঁকে উদ্ধার করেন। মসজিদের ভিতরে রাজনৈতিক বক্তব্য নিয়ে মারধরের ঘটনায় উপস্থিত মুসুল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নিন্দা জানান।

এ প্রসঙ্গে জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, শহরের বড় জামে মসজিদে জুম্মা নামাজের আগে রাজনৈতিক বক্তব্য দেয়ার সময় আমি প্রতিবাদ করি। এসময় শামীম আহমেদের কর্মীরা আমার উপর মসজিদের ভিতরেই হামলে করে মারধর করে। পরে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল বলেন, শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এসময় আমান উল্লাহ আমান কথা বলে উঠলে তাঁকে কয়েকজন সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যান।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন