1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্ষায় ফ্রিজের চাই বিশেষ যত্ন, জানুন উপায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

বর্ষায় ফ্রিজের চাই বিশেষ যত্ন, জানুন উপায়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বর্ষায় অন্যান্য জিনিসের মতো ইলেকট্রনিক যন্ত্রপাতিরও যত্ন নিতে হয়। নয়তো এগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ জিনিস রেফ্রিজারেটর। বর্ষাকালে এর বিশেষ যত্ন নেওয়া উচিত।

বর্ষা বা বৃষ্টির সময় ফ্রিজের সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত আর্দ্রতা আর এর এর কারণে সৃষ্ট ব্যাকটেরিয়া। ফ্রিজে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা থেকে দুর্গন্ধ আসা শুরু হয়। এসময় কিছু বিষয়ে মনোযোগ না দিলে খাবারে ফাঙ্গাস জন্মানোর মতো সমস্যাও দেখা দিতে পারে।

fridge2

এসব সমস্যা এড়াতে নিশ্চিত করুন যে, ফ্রিজের দরজার সিলে কোনো ফাঁক বা ফাটল নেই। বর্ষাকালে ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। প্রতি চার থেকে ছয় দিন অন্তর দেখুন সব ঠিক আছে কি না।

এছাড়া বর্ষাকালে নিয়মিত ফ্রিজ পরিষ্কারের অভ্যাস গড়ে তুলুন। রেফ্রিজারেটরের সব তাক বের করে নিন এবং হালকা গরম পানি ও সামান্য সাবান দিয়ে ভেতরের অংশটি ভালোভাবে পরিষ্কার করুন।

fridge3

এসময় ফ্রিজের দরজার রাবারেও ফাঙ্গাস জন্মাতে শুরু করে। এটি পরিষ্কার করতে, সাদা ভিনেগার স্প্রে করুন এবং পাঁচ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটি পাত্রে ভিনেগারের সঙ্গে এক চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ প্রস্তুত করুন।

একটি সুতি কাপড় দিয়ে রাবারের ভিতরের অংশ পরিষ্কার করুন। এর পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে ছত্রাক তো দূর হবেই, সেসঙ্গে ফ্রিজ দেখাবে উজ্জ্বল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন