1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের দোয়া

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহান আল্লাহর নেয়ামত অফুরন্ত। প্রতিটি নেয়ামতের জন্যই শুকরিয়া আদায় করা বান্দার কর্তব্য। কিন্তু সেটি অসম্ভব। কারণ আল্লাহ তাআলার নেয়ামত এতই বেশি যে সারাজীবন গুণেও শেষ করা যাবে না। তাহলে শুকরিয়া কীভাবে আদায় করতে হবে? সেই উপায় উম্মতকে জানিয়েছেন নবীজি। হাদিসে তিনি এমন এক দোয়া শিখিয়ে দিয়েছেন যা সকাল-সন্ধ্যায় পড়লে সারাদিনের শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে।

দোয়াটি হলো- اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ ، لَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি’মাতিন আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, লাকাল হামদু ওয়ালাকাশ-শোকরু।’ অর্থ: ‘হে আল্লাহ! এই সকালে আমার মাঝে বা আপনার যেকোনো সৃষ্টির মাঝে যা কিছু নেয়ামত, সব আপনারই তরফ থেকে। আপনি একক, আপনার কোনো শরিক নেই। সুতরাং আপনারই প্রশংসা, আপনারই কৃতজ্ঞতা।’ (সুনানে আবু দাউদ: ৫০৭৩; সহিহ ইবনে হিববান: ২৩৬১; আমালুল ইয়াওমি ওয়াল লাইলা, ইবনুস সুন্নি: ৪২)
সন্ধ্যায় পড়ার সময় ‘মা আসবাহা বী’ এর স্থলে বলতে হবে ‘ما أَمسى بي’ ‘মা আমসা বী’ অর্থাৎ সন্ধ্যায় দোয়াটি এভাবে পড়তে হবে—ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣَﺎ ﺃَﻣﺴﻰ ﺑِﻲ ﻣِﻦْ ﻧِﻌْﻤَﺔٍ ﺃَﻭْ ﺑِﺄَﺣَﺪٍ ﻣِﻦْ ﺧَﻠْﻘِﻚَ ﻓَﻤِﻨْﻚَ ﻭَﺣْﺪَﻙَ ﻻ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻚَ ، ﻟَﻚَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَﻟَﻚَ ﺍﻟﺸُّﻜْﺮُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা মা আমসা বী মিন নি’মাতিন আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, লাকাল হামদু ওয়ালাকাশ-শোকরু।’ অর্থ: ‘হে আল্লাহ! এই সকালে আমার মাঝে বা আপনার যেকোনো সৃষ্টির মাঝে যা কিছু নেয়ামত, সব আপনারই তরফ থেকে। আপনি একক, আপনার কোনো শরিক নেই। সুতরাং আপনারই প্রশংসা, আপনারই কৃতজ্ঞতা।’

আব্দুল্লাহ ইবনে গাননাম আলবায়াজি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (স.) বলেছেন, যে সকালে দোয়াটি পড়ে সে দিনের শোকর আদায় করল। আর যে সন্ধ্যায় পড়বে সে ওই রাতের শোকর আদায় করল। (সুনানে আবু দাউদ: ৫০৭৩; সহিহ ইবনে হিববান: ২৩৬১; আমালুল ইয়াওমি ওয়াল লাইলা, ইবনুস সুন্নি: ৪২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়াটি প্রতিদিন সকাল-সন্ধ্যায় পড়ার তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন