1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজীপুরে ফয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরে ফয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজীপুরের কালিয়াকৈরে একটি ফয়েল পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও আশেপাশের ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে‌। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন