1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরের ঐতিহ্যবাহী মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজৈরের ঐতিহ্যবাহী মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে উপমহাদশের প্রখ্যাত পীর-এ কামেল ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের পুরাধা আল্লামা রহুল আমিন (রহঃ) এর ৭৮ তম স্মৃতি স্মরণে ৫ দিন ব্যাপি ইছালে ছাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল। শুক্রবার (৩ নভেম্বর) রাত ১ টার সময় উপজেলার বেপারীপাড়া ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে এ মাহফিল শেষ হয়। এসময় নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়। কান্নায় ভেঙে পড়েন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনাকারী ধর্মপ্রান মানুষেরা।

গত সোমবার (৩০ অক্টোবর) উদ্বোধনী মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী এ মাহফিল শুরু হয়ে চলে ৫ দিন। পরে শুক্রবার (৩ নভেম্বর) রাত একটায় আখেরি মোনাজাত করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মাহমুদপুর মারকাযে তালীমুন সুন্নাহর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও: আব্দুল খালেদ শরীয়তপুরী।

নরসিংদীর মোহাদ্দেস নুরিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিমের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন, আল্লামা রহুল আমিন (রহ:) এর ঔরসজাত পৌত্র ও ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট আমিনীয়া দরবারে গদিনশীল পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও: শরীফুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, মাহফিল কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সরদার, মো. ফজলুল হক, ছিন্টু মিয়া প্রমুখ।

ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন