1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ভাতার কাট করে দেয়ার নামে প্রতারনার গ্রেফতার-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কাশিয়ানীতে ভাতার কাট করে দেয়ার নামে প্রতারনার গ্রেফতার-২

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাতার প্রলভন প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পুইশুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলাধীন ফুকরা ইউনিয়নের পাঙ্খারচর(উত্তর পাড়া) গ্রামের মৃত.আঃ রাজ্জাক মুন্সীর ছেলে জহিরুল ইসলাম ওরফে বকুল মাস্টার(৪২) এবং আঃ গফুর শেখের ছেলে বাদসা শেখ(৫০)।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের সাবেক ঢাকা ছাত্রলীগ নেতা দাবি করেন এবং কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের আত্মীয় পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। তখন হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেব-দুলাল বিশ্বাস ঘটনাটি জানতে পারেন এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে বিষয়টি জানালে তিনি তাদেরকে চিনেননা বলে জানান। তখন চেয়ারম্যান দেব-দুলাল বিশ্বাস তাদের আটক কর পুলিশে খবর দিলে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন