1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাচতে নাচতেই মারা গেলেন তিনি (ভিডিও ভাইরাল) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নাচতে নাচতেই মারা গেলেন তিনি (ভিডিও ভাইরাল)

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
একটি অনুষ্ঠানে নাচতে নাচতেই মারা যান এক ভারতীয় যুবক। ছবি: টুইটার বা এক্স

একটি অনুষ্ঠানে নাচতে নাচতেই মারা যান এক ভারতীয় যুবক। বছর ছাব্বিশের ওই যুবকের নাম প্রসাদ। তিনি অন্ধ্রপ্রদেশের ধর্মভরমের বাসিন্দা।

সংশ্লিষ্টরা জানান, প্রসাদ গণেশ চতুর্থীর অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই ঘটনার শিউরে ওঠা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে

ভিডিওতে দেখা যায়, একটি প্যান্ডেলে ভিড় করে রয়েছেন পুরুষ, নারী ও  শিশু-সহ অনেকে। সেখানে তারস্বরে গান চলছিল। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন দুই যুবক।

তখন সকলের নজর ছিল নৃত্যরত ওই দুই যুবকের দিকেই। বেশ কিছুক্ষণ নাচার পর প্রসাদ একটু টলমল করতে করতে ভিড়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে অচৈতন্য হয়ে যান। ভিড়ে থাকা লোকজন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে ঠিক কী হয়েছে।

এরপর স্থানীয়রাই প্রসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ভি়ডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই আবার দাবি করেছেন, ডিজে বক্সের আওয়াজেই হার্ট অ্যাটাক হয়েছিল যুবকের। যদিও চিকিৎসকেরা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে যুবকের।

ভারতে এমন আকস্মিক মৃত্যুর ঘটনা সাম্প্রতিক অতীতে বারবারই প্রকাশ্যে এসেছে। নাচতে নাচতে মঞ্চের ওপর মৃত্যুর ঘটনা ঘটেছে। জিম করার সময় আচমকা মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, যাদের মত্যু হচ্ছে, তাদের বয়স খুব একটা বেশি নয়। মৃত্যুর কারণও অনেকটা একই রকম।

সূত্র : এবিপি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন