1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যে স্বজন হারায় সে জানে স্বজন হারানোর কি যন্ত্রণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

যে স্বজন হারায় সে জানে স্বজন হারানোর কি যন্ত্রণা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তারুণ্যের জয়যাত্রার খুলনা বিভাগীয় সমাবেশ শেষে খুন হন আজাদ শেখ। আজ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে দাঁড়ান তার ভাই সাজ্জাদ শেখ। ভাইয়ের হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে বক্তৃতার মধ্যে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। সাজ্জাদের আবেগময় বক্তব্যে সমাবেশস্থলে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে শান্তি সমাবেশের মঞ্চে বক্তব্য দেন সাজ্জাদ।

ভাইয়ের হত্যার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সে দিন সমাবেশ শেষে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সবাই। আমার ভাইও বাসায় ফিরেছিল জীবিত নয়, মৃত অবস্থায়। ফেরার পথে আমার ভাইকে হত্যা করা হয়েছে। সে দিন জামায়াত-বিএনপি নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছিল। আমার ভাইয়ের সন্তানরা হারিয়েছে তাদের বাবাকে আর আমার ভাবি হারিয়েছে তার স্বামীকে। আমার ভাইয়ের ছোট সন্তান বাবা কি বুঝে না। আমার মা-বাবা হয়েছে সন্তান হারা। আমি হারিয়েছি আমার ভাইকে।

সাজ্জাদ বলেন, যে স্বজন হারায় সে জানে স্বজন হারানোর কি যন্ত্রণা। ১৯৭৫ সালে স্বজন হারান আমাদের জননেত্রী শেখ হাসিনা। উনি জানেন স্বজন হারানোর কি যন্ত্রণা। আমরা আর বিএনপির খুনের রাজনীতি দেখতে চাই না। আমরা আর আমাদের কোনো ভাইকে হারাতে চাই না। আগামী নির্বাচনে এই অপরাজনৈতিক শক্তিকে বাংলার মাটিতে দাফন করব ইনশাআল্লাহ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আমার ভাইয়ের হত্যা মামলা বিচার যেন দ্রুত বিচার আইনে হয়।

উল্লেখ্য, গত ২০ জুলাই তারুণ্যের জয়যাত্রার খুলনা বিভাগীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নড়াইলে দুর্বৃত্তদের হামলায় আজাদ শেখ নিহত হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন