বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

আফ্রিকার ৬ দেশকে বিনামূল্যে গম দেবে রাশিয়া : পুতিন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

আফ্রিকার দরিদ্রতম ৬ দেশকে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আগামী তিন চার মাসে এই ছয়টি দেশের প্রত্যেককে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে এবং এই বাবদ যে খরচ হবে, তাও বহন করবে রাশিয়া।

গত বছর আগস্টে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শস্যচুক্তি সাক্ষর করেছিল রাশিয়া; কিন্তু প্রতিশ্রুত শর্ত না মানার অভিযোগে সম্প্রতি সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে দেশটি। উল্লেখ্য, রাশিয়া চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের পর থেকেই বিশ্বজুড়ে গমের দামবৃদ্ধির আভাস মিলেছে।

এই পরিস্থিতিতেই আফ্রিকার ছয় দেশকে গম সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বৃহস্পতিবারের ঘোষণায় অবশ্য শস্যচুক্তির প্রসঙ্গও এসেছে।

নিজ বক্তব্যে পুতিন বলেন, ‘গমের আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ সরবরাহ যায় রাশিয়া থেকে। অন্যদিকে ইউক্রেন থেকে আসে ৫ শতাংশ সরবরাহ।

‘গত বছর শস্যচুক্তি সম্পাদনের সময় আমরা শর্ত দিয়েছিলাম— পশ্চিমা দেশগুলো আমাদের কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব যেন প্রত্যাহার করে নেওয়া হয়। চুক্তির অন্যান্য অংশীদাররা সেই শর্তে রাজিও হয়েছিল।’

‘কিন্তু আমরা দেখলাম— এই শস্যচুক্তিকে তারা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে এবং ইউক্রেনের গমের সব চালান গেছে ইউরোপে। আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের হিস্যা পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা তারা (পশ্চিমা বিশ্ব) দিয়েছিল, সেসবও প্রত্যাহার করা হয়নি।’

‘এমনকি আমরা যখন বললাম যে বিক্রি নয়, দরিদ্রতম দেশগুলোকে সহায়তা হিসেবে বিনামূল্যে গম-সার পাঠাতে চাই— সেখানেও তারা নানা প্রতিবন্ধকতা হাজির করা শুরু করল। ইউরোপের বিভিন্ন বন্দরে দিনের পর দিন আমাদের ২ লাখ ৬২ হাজারেরও বেশি গম আটকা পড়ে ছিল। শস্য চুক্তির পর আমরা ইউরোপের বিভিন্ন বন্দর থেকে মাত্র ৪৪ হাজার টন সার নিয়ে এসে মালাউই কে ২০ হাজার টন এবং কেনিয়াকে ৩৪ টন সার (বিনামূল্যে) প্রদান করতে পেরেছি। বাকি সব সার লুটপাট করে নিয়েছে ইউরোপ।’

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে পুতিন বলেন, ‘রাশিয়া কেবল বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারকই নয় বরং আন্তর্জাতিক খাদ্যের বাজারে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সরবরাহকারী দেশ। কিন্তু পশ্চিমারা, যারা এখন শস্যচুক্তি নিয়ে রাশিয়াকে দোষী সাব্যস্ত করছে— গত দশকের পর দশক ধরে এই সত্য অস্বীকার করে আসছে।’

সূত্র : আরটি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE