1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়াগনার সেনাদের নিয়ে পুতিন-লুকাশেঙ্কোর হাসাহাসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ওয়াগনার সেনাদের নিয়ে পুতিন-লুকাশেঙ্কোর হাসাহাসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। রোববার (২৩ জুলাই) সেন্ট পিটার্সবার্গে এ দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তাদের সেই আলোচনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ নিয়ে কথা বলছেন তারা। ওই সময় লুকাশেঙ্কোর একটি কথা শুনে পুতিনকে হাসতে দেখা যায়। মূলত পুতিনের সঙ্গে ওয়াগনার সেনাদের নিয়ে মজা করছিলেন লুকাশেঙ্কো।

গত ২৩ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপের সেনারা। এরপর তাদের বেলারুশে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছে। আর লুকাশেঙ্কো মজা করে পুতিনকে বলেন, ওয়াগনার সেনারা এখন তার জন্য ‘চাপের’ কারণ হয়ে দাঁড়িয়েছে; কারণ তারা এখন পোল্যান্ডে যেতে চায়।

লুকাশেঙ্কোকে বলতে শোনা যায়, ‘আমার হয়ত বলা উচিত না, তবে আমি বলব, ওয়াগনারের সেনারা আমাদের চাপ দেওয়া শুরু করেছে। তারা বলছে তারা পোল্যান্ডে ভ্রমণে যেতে চায়, আমাদের যেতে দিন।’

তিনি পুতিনকে আরও বলেন, ‘আমরা জিজ্ঞেস করি কেন তোমাদের পশ্চিমে যেতে হবে? তারা বলে ওয়ারস (পোল্যান্ডের রাজধানী) থেকে রেজজো পর্যন্ত আনন্দ ভ্রমণে যেতে চাই। আমি তাদের চুক্তি অনুযায়ী বেলারুশের কেন্দ্রেই রেখেছি।’ এ সময় হাসেন পুতিন।

এদিকে বেলারুশ সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের সেনারা পোল্যান্ড সীমান্তে ওয়াগানার সেনাদের সঙ্গে যৌথ মহড়া দেবে। বেলারুশের এমন মহড়ার পর সেখানে উত্তেজনা তৈরি হয়েছে।

এরমধ্যে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, পোল্যান্ড বেলারুশের কিছু অঞ্চল অধিগ্রহণের পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ারি দেন, যদি বেলারুশের ওপর কোনো হামলা হয় তাহলে রাশিয়া তার সর্বশক্তি প্রয়োগ করে সেটি মোকাবেলা করবে।

সূত্র: সিএনএন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন