বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

দ. কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
১৯৮০’র দশকের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (এসএসবিএন) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক।।

১৯৮০’র দশকের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (এসএসবিএন) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সাথে পারমাণবিক যুদ্ধ শুরু হলে তার জবাব সমন্বিত উপায়ে দেওয়ার বিষয়ে মিত্রদের আলোচনার মাঝেই মঙ্গলবার যুক্তরাষ্ট্র এই সাবমেরিন মোতায়েন করেছে।

গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সম্মেলনের সময় যৌথ এক ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার পর কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রত্যাশিতই ছিল।

হোয়াইট হাউসের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল মঙ্গলবার সিউল সফর করেছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে আমেরিকান একটি পারমাণবিক সাবমেরিন নোঙর করেছে। গত কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোনও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনের উপস্থিতি।

সিউলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সাথে নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের (এনসিজি) প্রথম আলোচনায় যোগ দিয়েছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির মুখে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টরা বেশ কয়েকটি চুক্তিতে পৌঁছান। সেই চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তারা দ্বিপাক্ষিক এনসিজি প্রতিষ্ঠা ও সামরিক মহড়া বৃদ্ধির বিষয়েও রাজি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সকালের দিকে বুসান বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী ইউএসএস কেন্টাকি সাবমেরিন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ সাবমেরিন মোতায়েনের এই ঘটনাকে মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রসহ সম্পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করার যে অঙ্গীকার করেছে, তারই বাস্তবায়ন বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, সাবমেরিন মোতায়েন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিত্রদের অপ্রতিরোধ্য ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গির প্রদর্শন।

১৯৭০’র দশকের শেষের দিকে স্নায়ুযুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ায় প্রায়ই পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী, সেই সময় এমনকি মাসে দুই থেকে তিনবারও দক্ষিণ কোরিয়ায় সাবমেরিন মোতায়েন করতো ওয়াশিংটন। তখন দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত পারমাণবিক ওয়ারহেড ছিল। কিন্তু ১৯৯১ সালে কোরীয় উপদ্বীপ থেকে সব ধরনের পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।

পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঘিরে উত্তর কোরিয়ার নতুন জরুরি অবস্থা তৈরি করেছে। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন প্রতিদ্বন্দ্বীদের সাথে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন। গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণের পর দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, তার দেশের পারমাণবিক যুদ্ধের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE