1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামী বাবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামী বাবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামী বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তার দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে ওই আদালতের বিচারক তানভীর আহমেদ আসামী বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে সাড়ে ৬টার দিকে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে বিভিন্ন মেয়াদে দুই দফায় রিমান্ডে থাকা ১২জন আসামীকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছিল।

সর্বশেষ শুক্রবার সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিন্তু রহস্যজনক কারনে এখনও গ্রেফতার হয়নি মামলার অন্যতম আসামি বরখাস্ত চেয়ারম্যানপুত্র বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রিফাত।

জেলা ডিবি পুলিশের (ওসি) আরমান আলী জানান, ‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন