1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যে কারণে বয়স্করা করোনায় আক্রান্ত হচ্ছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

যে কারণে বয়স্করা করোনায় আক্রান্ত হচ্ছেন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে বয়স্ক ব্যক্তিরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, বয়স্ক ব্যক্তিদের বিশেষ নজর রাখবেন। তারা বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। বাসার অন্য সদস্যরা বাইরে যাচ্ছেন এবং বাসায় ফিরে এসে বয়স্ক ব্যক্তিদের কাছে যাচ্ছেন। সে কারণে তারা আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা যেন বাইরে থেকে এসে বয়স্ক ব্যক্তিদের কাছে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি। তাদের কাছে যাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কথা বলার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সবাই তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখবেন। নিজে সুরক্ষিত থাকবেন। পরিবারের অন্য সদস্যদেরও সুরক্ষিত রাখবেন।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন