1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাওয়ার ব্যাংকের খুঁটিনাটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

পাওয়ার ব্যাংকের খুঁটিনাটি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৬৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ ডেস্ক:

বাসা বা অফিসের বাইরে থাকলে স্মার্টফোন চার্জ করাটা বেশ মুশকিল। এ ক্ষেত্রে মুশকিল আসান হল পাওয়ার ব্যাংক।

পছন্দসই মডেলের পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু পরামর্শ-

• পাওয়ার ব্যাংক কিনুন প্রয়োজন অনুসারে। সারা দিনে একটি না একাধিক স্মার্টফোন চার্জ করবেন এবং কতবার চার্জ করবেন— সেই অনুসারে পাওয়ার ব্যাংক পছন্দ করুন।

দরকার হলে বেশি পাওয়ার ক্যাপাসিটির ব্যাংক কেনা যেতেই পারে, কিন্তু সেটিকে ফুল চার্জ দিতে সময় লাগবে। তবে ক্যাপাসিটি বেশি হলে বেড়াতে যাওয়ার সময়ে কাজে লাগে বেশি। পাওয়ার ব্যাংক একবার ফুল চার্জ দিয়ে নিলে একাধিক ফোনে একাধিক বার চার্জ দেওয়া যায়।

• যে কোম্পানির কিংবা মডেলেরই পাওয়ার ব্যাংক কিনুন, তাতে একসঙ্গে অন্তত দু’টি বা তার বেশি স্মার্টফোন চার্জ দেওয়ার সুযোগ রয়েছে কি না দেখে নিন। পাশাপাশি এটাও দেখা জরুরি যে, পাওয়ার ব্যাংকটিতে ব্যাটারির ‘স্টেটাস ইন্ডিকেটর’ রয়েছে কি না। এই ধরনের ইন্ডিকেটর থাকলে, পকেটের পাওয়ার ব্যাংক ব্যাটারির চার্জ কতটা রয়েছে, সেটা সহজে দেখে নিতে পারবেন এবং সেই অনুসারে ব্যবহার করতে পারবেন।

• কিছু বিশেষ কোম্পানির পাওয়ার ব্যাংক রয়েছে, যেগুলি আকারে বেশ বড়। আকার বড় বলেই, আপনি বেশি পাওয়ার ব্যাকআপ পাবেন— এমনটা ভেবে নিলে ভুল করবেন। বরং পাওয়ার ব্যাকআপের বিষয়টা পুরোপুরি নির্ভর করে ভিতরে থাকা ব্যাটারির গুণগত মানের উপরে। তাই এমন পাওয়ার ব্যাংক কিনুন, যেটি আপনি সহজে পকেটে ঢুকিয়ে নিতে পারবেন।

• চেষ্টা করুন, ফাস্ট চার্জিংয়ের সুবিধে রয়েছে এমন পাওয়ার ব্যাংক কেনার। তবে এ ক্ষেত্রে হয়তো টাকা একটু বেশি লাগতে পারে, তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সেটি লাভজনক।

• স্থানীয় কোনও কোম্পানির কিংবা কম দামের প্রলোভনে পাওয়ার ব্যাংক না কেনাই ভাল। চেষ্টা করুন, কোনও নামী ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনার।

• যে পাওয়ার ব্যাংকটি কিনছেন, সেটিতে লিথিয়াম-পলিমার ব্যাটারি রয়েছে কি না দেখে নিন।

• অনেকেরই অভ্যেস রয়েছে, স্মার্টফোন হোক কিংবা পাওয়ার ব্যাংক, হাতের কাছে যে কেবল মেলে, সেটি সংযোগ করেই চার্জিংয়ে বসিয়ে দেওয়ার। এ ক্ষেত্রে মনে রাখা দরকার, কোন ধরনের কেবল দিয়ে আপনি চার্জ করছেন, সেটার উপরেও আপনার ইলেকট্রনিক গ্যাজেটটি চার্জ হতে কত সময় নেবে, তা নির্ভর করে। তাই পাওয়ার ব্যাংক কেনার সময়, যে চার্জিং কেবলটি কোম্পানি থেকে দেওয়া হয়েছে, সেটি দিয়েই পাওয়ার ব্যাংক চার্জ করুন। এতে দ্রুত ফুল-চার্জ করতে পারবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন